ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আমি রাজনীতি করবো না, সারাজীবন যা করেছি তাই করবো: ড. ইউনূস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আমি রাজনীতি করবো না, সারাজীবন যা করেছি তাই করবো: ড. ইউনূস।

রাজনীতিতে আসায় নিজের অনীহা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিজেকে বদলাবেন না।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৯) অংশ নেন ড. ইউনূস। সেখানে সম্মেলনের সাইডলাইনে ‘টক টু আল জাজিরা’ শোতে সাক্ষাৎকারটি দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। পরে রোববার (১৭ নভেম্বর) রাতে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়, নির্বাচন করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যা করি বা করে আসছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাই করবো। সেই কাজ থেকে নিজেকে বদলাবো না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে। আমরা অন্তর্বর্তী সরকার, চিরস্থায়ী নয়। নিয়মিত সরকার পাঁচ বছর স্থায়ী হয়। নতুন সংবিধানে (সরকারের মেয়াদ) চার বছর উল্লেখ করা হতে পারে। কারণ, সম্ভবত মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত। তবে এটি আরও কম হতে পারে। সবকিছু নির্ভর করছে জনগণের ওপর।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বলা হয়, সংস্কার দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তাহলে তাই করা হবে। আর যদি সংস্কার চায়, তাহলে সংস্কার করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে