ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আলোন্সোকে ছাঁটাইয়ের গুঞ্জন— কীভাবে দেখছেন রিয়াল কোচ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কার্লো আনচেলত্তি দায়িত্ব ছাড়ার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে আসেন শাবি আলোন্সো। শুরুর দিকে তার অধীনে দল বেশ সাফল্যের সাথেই এগোলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতা হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে দল ও ড্রেসিংরুমে নানান আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে, বিশেষ করে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে। তবে এসব গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না রিয়ালের এই স্প্যানিশ কোচ।

গত মাসের শুরুতে বার্সেলোনার তুলনায় পাঁচ পয়েন্ট এগিয়ে ছিল রিয়াল। কিন্তু পরবর্তী পাঁচ ম্যাচে মাত্র এক জয়, তিন ড্র এবং এক হার— এমন হতাশাজনক পারফরম্যান্সে পয়েন্ট তালিকায় নিচে নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছে দলটি।

সবশেষ ম্যাচে গত রোববার (৭ ডিসেম্বর) সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে পরাজয় রিয়ালকে আরও বিপাকে ফেলে। ওই হারের পরই ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস বোর্ড সদস্যদের নিয়ে আলোন্সোর ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছেন— এমন খবর ছড়িয়ে পড়ে। তবে এগুলোকে ‘উড়ো সংবাদ’ বলেই মনে করছেন আলোন্সো।

এমন চাপের মধ্যেই রিয়াল সামনে পাচ্ছে বড় চ্যালেঞ্জ। বুধবার (১০ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। ম্যাচের আগের দিন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে আলোন্সোকে জিজ্ঞেস করা হয়— তার খেলোয়াড়রা এখনও তার ওপর আস্থা রাখে কি না। তিনি সংক্ষিপ্তভাবে জবাব দেন, ‘হ্যাঁ।’

তিনি আরও বলেন, ‘দল একসঙ্গে আছে। সবাই বিশ্বাস করে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারব। আমাদের শুধু ছন্দ ফিরে পেতে হবে এবং লড়াই করার মানসিকতা দেখাতে হবে।’

ইএসপিএনের একটি প্রতিবেদনে দাবি করা হয়, ক্লাব নাকি কোচ পরিবর্তনের কথা ভাবছে। আলোন্সোর জায়গায় জিনেদিন জিদান বা রিজার্ভ টিমের কোচ আলভারো আরবেলোয়া— এই দুইজনের নামই সেখানে উঠে আসে।

গুঞ্জন নিয়ে প্রশ্নের উত্তরে আলোন্সো বলেন, ‘রিয়াল মাদ্রিদের কোচ হলে এমন পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়। সামনে কঠিন চ্যালেঞ্জ আছে, আর আমি সেটি নিয়ে উদ্দীপ্ত। আগামীকাল থেকেই এর শুরু।’

চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য রিয়াল এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে ১২ পয়েন্ট তাদের। ফলে তারা গ্রুপের পঞ্চম স্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
১৫২ বার পড়া হয়েছে