ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আ. লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার’ বললেন রিজভী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আ. লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার’ বললেন রিজভী।

আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার ছাড়া কিছুই নয়।

বুধবার (২৯ জানুয়ারি) জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরস্কারের লোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে।

রিজভী আরও বলেন, শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। তিনি দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মোট ১০টি দাবিতে আগামী ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরোধসহ মোট ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
২০০ বার পড়া হয়েছে