ব্রেকিং নিউজ :
ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন এবং একই সঙ্গে একটি রুল জারি করেন।
এর আগে, রাজনৈতিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় রিভা ক্যাম্পাস ত্যাগ করে আত্মগোপনে চলে যান এবং এরপর দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি। পরবর্তীতে ওই বছরের ১৬ ডিসেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ট্যাগস :
Awami League bangla khobor bangladesh Breaking News Bangladesh desh24 Desh24Live Student League
























