ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণ গ্রেফতার।

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে এক বাংলাদেশি তরুণকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সন্দেহভাজন যুবকের ঈর্ষাপ্রবণ মনোভাবকে দায়ী করা হয়েছে।

সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবলাগান জানান, মঙ্গলবার স্হানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে এমইআরএস ৯৯৯ জরুরি নম্বরে একটি ফোন কলের মাধ্যমে রক্তাক্ত অবস্থায় অচেতন এক নারীর লাশ উদ্ধারের তথ্য জানানো হয়।

তিনি বলেন, ওই নারীকে পুচং এলাকার একটি হোটেলে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত নারী ইন্দোনেশিয়ার ৩৯ বছর বয়সী নাগরিক ছিলেন।

আনবলাগান আরও জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সেরডাং জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং সেলাঙ্গর পুলিশ কন্টিনজেন্টের অপরাধ তদন্ত বিভাগের যৌথ অভিযানে মূল সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ওই তরুণ বাংলাদেশি নাগরিক। তার বয়স ২৩ বছর। তিনি পুত্রজায়ার প্রেসিন্ট ২০ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত নারী ওই বাংলাদেশি যুবকের পরিচিত ছিলেন। অভিযুক্ত যুবক ঈর্ষার কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
৪৭০ বার পড়া হয়েছে