ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা কাম্য নয়: শিবির সভাপতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইবতেদায়ি শিক্ষকদের ওপর হামলা কাম্য নয়: শিবির সভাপতি।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের হামলা কাম্য নয়।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় দেশের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় শিক্ষাবিদ, গবেষক, আলেমদের নিয়ে শিক্ষা ব্যবস্থা সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান শিবির সভাপতি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারিকে হেনস্তার বিষয়ে তিনি বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারিকে হেনস্তা করা হয়েছে। দেশের বিভিন্ন ক্যাম্পাস অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এসব ঘটনা জাতীয় ঐক্যের অন্তরায়। তৃতীয় পক্ষের ইন্ধনে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এমন ঘটনা ঘটাতে পারে। তথ্যপ্রমাণ ছাড়া অনেক কাজের দায় ছাত্রশিবিরের ওপর চাপানো হচ্ছে বলেও অভিযোগ করেন জাহিদুল ইসলাম।
 
তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সব সংগঠনের সাথে ঐক্য গড়তে প্রস্তুত শিবির। ঐক্য বিনষ্টের কোনো কর্মকাণ্ডে শিবির জড়িত নয়।

এসময় অবাধ গণতন্ত্র এবং মুক্ত বুদ্ধির চর্চার বিস্তার ঘটাতে সব ক্যাম্পাসে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি।

গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা ব্যক্তিদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার কথাও বলেন শিবির সভাপতি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫
১৪১ বার পড়া হয়েছে