ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে শিরোপা জিতল খুলনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা জেলা দল।

শুক্রবার (২ জানুয়ারি) চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে খুলনা জেলা অনূর্ধ্ব-১৮ দল ৫২ রানের ব্যবধানে নড়াইল জেলা অনূর্ধ্ব-১৮ দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে খুলনা দল ৪৯.৫ ওভারে ১৯০ রান তুলে অলআউট হয়। সাইমুম ইসলাম ৭২ বল খেলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৩ রান করেন। উষ্ণ মণ্ডল করেন ৫১ বলে ৩১ রান, যেখানে ছিল ৫টি চার। রুমান হাওলাদার অপরাজিত থাকেন ২৮ রানে এবং রাকিব হাওলাদার যোগ করেন ২০ রান। চুয়াডাঙ্গা দলের পক্ষে রাশাও মোল্লা ও নাসিম রেজা তিনটি করে উইকেট শিকার করেন।

১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে খুলনার বোলিং আক্রমণের সামনে নড়াইল দল ৩৪ ওভারে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায়। তাদের হয়ে রাশাও মোল্লা সর্বোচ্চ ২৯ এবং তামিম হাসান ২৪ রান করেন।

খুলনা দলের বোলারদের মধ্যে নাসিব হাসান এক ওভার বল করে ৩টি উইকেট নেন। এছাড়া ওমর ফারুক ও রুমান হাওলাদার দুটি করে উইকেট শিকার করেন। ব্যাটে ও বলে অবদান রাখায় সাইমুম ইসলাম ম্যাচসেরা নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
৭২ বার পড়া হয়েছে