ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ইসকন মানেই সনাতনী ধর্ম নয়, সংগঠনটি উগ্রবাদী: হান্নান মাসউদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইসকন মানেই সনাতনী ধর্ম নয়, সংগঠনটি উগ্রবাদী: হান্নান মাসউদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ইসকন একটি উগ্রবাদী সংগঠন। এই সংগঠন মানেই সনাতনী ধর্ম নয়। এই দেশের বেশিরভাগ সনাতনী ধর্মের লোক চিন্ময় কৃষ্ণকে গুরু মানেন না।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে শোক ও সম্প্রীতি সভায় এ কথা বলেন তিনি।

হান্নান মাসউদ আরও বলেন, দেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া যাবে না। দেশের সব ছাত্র সংগঠন স্বৈরাচারের দোসর, গণহত্যায় জড়িত এবং ষড়যন্ত্রের হোতাদের প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বাংলাদেশে ইসকনের মাধ্যমে হিন্দুত্ববাদী আদর্শ প্রতিষ্ঠা করতে চায় ভারত। দেশের অভ্যন্তরীণ সম্প্রতি রক্ষা করতে হলে আওয়ামী লীগের বিচার করতে হবে। দেশকে অকার্যকর করতে যারা চেষ্টা কারছে, তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।

আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, দেশের মানুষ ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দেয়নি। জনগণ ধৈর্য্য ধরে তাদের দায়িত্ব পালন করেছে। এখন সরকারের দায়িত্ব অপরাধীদের বিচারের মুখোমুখি করা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে