ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচন কমিশনের (ইসি) বরাদ্দযোগ্য রাজনৈতিক প্রতীকের তালিকায় নতুনভাবে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কমিশন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে তাদের দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছিল। ইসি দলটিকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত নিলেও প্রতীক নিয়ে মতভেদ থাকায় তা কার্যকর হয়নি।

ইসির পক্ষ থেকে জানানো হয়, কমিশনের গেজেটভুক্ত ৫০টি প্রতীকের মধ্যে ‘শাপলা’ ছিল না, তাই দলটিকে ওই প্রতীক বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছিল না। এনসিপিকে বিকল্প প্রতীক বাছাইয়ের জন্য কমিশন চিঠিও পাঠায়।

তবে এনসিপি তাদের অবস্থানে অটল থেকে জানায়, ‘শাপলা’ প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীক তারা গ্রহণ করবে না। এ নিয়ে তারা ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি বিনিময় করে, এমনকি প্রয়োজনে রাজপথে নামার সতর্কবার্তাও দেয়।

অবশেষে নির্বাচন বিধিমালা ২০০৮ সংশোধন করে কমিশন নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে ‘শাপলা কলি’কে বরাদ্দযোগ্য প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
২৪৩ বার পড়া হয়েছে