ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। ঢাকা শহরের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বাসে করে দল বেঁধে আসছেন অনেকেই। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এসেছেন তারা, এমনটাই জানিয়েছেন অনেক দর্শনার্থী।

সোমবার (৯ জুন) সকালে গেট খোলার আগেই লম্বা লাইন দেখা যায় দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।

অপরদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক দিন চিড়িয়াখানায় এমন ভিড় থাকতে পারে।

যান্ত্রিকতায় ভরপুর ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই জাতীয় চিড়িয়াখানা। আজ অনেকেই এখানে এসেছেন পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে। কেউ কেউ আবার এসেছেন কোলাহলময় নগরজীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। বেশির ভাগ দর্শনার্থীর চেহারায় ছিল আনন্দ আর সন্তুষ্টির ছাপ। তবে গরমের কারণে অনেকেই আবার অস্বস্তিতেও ভুগছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
৪৩১ বার পড়া হয়েছে