ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি ৭ কলেজের শিক্ষার্থীদের।

এক মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে আয়োজিত সাত কলেজ শিক্ষার্থীদের ব্রিফিং থেকে দাবি বিষয়ে ইতিবাচক সিদ্ধান্তের জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সামনে দিয়ে ঢাবির পরিবহন চলাচল করতে পারবে না, এমন সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। আমরা চাই না এ বিষয় নিয়ে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ুক।
 
তবে এ সময় হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে সরকারের কোনো প্রতিনিধি না যাওয়ার বিষয়েও সমালোচনা করা হয়। ব্রিফিংয়ে বলা হয়, শিক্ষার্থীদের সুচিকিৎসা এবং প্রো-ভিসি মামুন আহমেদকে সরানো না হলে কোনো সুষ্ঠু সমাধান সম্ভব নয়। এছাড়া রাকিবকে মারপিট করা পুলিশ কর্মকর্তাদের শাস্তি ও উসকানি দাতাদের বিচারও করতে হবে।
 
এছাড়া আহত ও প্রো-ভিসির কার্যালয়ে অপমানের শিকার শিক্ষার্থীদের সঙ্গে বসে সমাধান বের করার চেষ্টা কররা হবে বলেও জানান তারা।
  
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

১. শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা দিতে হবে।
 
২. এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্যদিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে।
 
৩. পূর্বঘোষিত রুটিনের মধ্যদিয়ে ক্লাস-পরীক্ষা চলমান রাখতে হবে।
 
৪. বিশ্ববিদ্যালয় কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সব বর্ষের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে।
 
৫. সংকট নিরসনে শিক্ষার্থী, সাত কলেজের অধ্যক্ষ, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটিসহ অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে দুইদিনের মধ্যে টেবিলটকের আয়েঅজন করতে হবে।   

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
১৪২ বার পড়া হয়েছে