ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

এক লাফে ৬,৯০৬ টাকা বৃদ্ধি, ভরিতে স্বর্ণের নতুন রেকর্ড দাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মাত্র এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬,৯০৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। দেশের ইতিহাসে এটি এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম।

বুধবার (৮ অক্টোবর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য তালিকা প্রকাশ করে জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকেই এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে পার্থক্য থাকতে পারে।

এর আগে গত ৭ অক্টোবর বাজুস সর্বশেষ দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের ভরি প্রতি ১,৪৬৯ টাকা বাড়িয়ে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা—যা তখন পর্যন্ত ছিল সর্বোচ্চ। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা, এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। সেই দাম কার্যকর হয় ৮ অক্টোবর থেকে।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৩ বার সমন্বয় করা হয়েছে দেশের স্বর্ণের দাম। এর মধ্যে ৪৫ বার বেড়েছে, আর ১৮ বার কমেছে। তুলনামূলকভাবে ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার বৃদ্ধি ও ২৭ বার হ্রাস করা হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে এবার। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩২৭ টাকা বৃদ্ধি পেয়ে ৪,৯৮১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের রুপা এখন ৪,৭৪৭ টাকা, ১৮ ক্যারেটের ৪,০৭১ টাকা, এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩,০৫৬ টাকা প্রতি ভরি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
২০২ বার পড়া হয়েছে