ঢাকা ০৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

এনসিটি বিদেশি কোম্পানিকে ইজারা বাতিলের দাবিতে কর্মবিরতি অব্যাহত, উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনে গড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে বন্দরের ৪ নম্বর গেটে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সেখানে গেলে আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা তার গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিক নেতারা সতর্ক করে বলেছেন, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বন্দর এলাকায় হরতাল ও অবরোধ কর্মসূচি দেওয়া হবে।
এর আগে শ্রমিকরা শনিবার থেকে টানা তিন দিন প্রতিদিন ৮ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন এবং মঙ্গলবার ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করেন। পরে বুধবার (৪ ফেব্রুয়ারি) থেকে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
এ বিষয়ে গত সোমবার (২ ফেব্রুয়ারি) নৌ পরিবহন উপদেষ্টা জানান, এনসিটি ইজারা দেওয়ার চুক্তি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। দেশের স্বার্থের পক্ষে হলে চুক্তি হবে, অন্যথায় হবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, তবু কার স্বার্থে আন্দোলন হচ্ছে তা তিনি জানেন না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
৪৯ বার পড়া হয়েছে