ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

এনসিপিকে শাপলা দিলেও মামলা করবেন না মান্না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেলে কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ ঘোষণা দেন।

মান্না লিখেছেন, “শাপলা প্রতীক যদি এনসিপিকে দেয়া হয়, আমি মামলা করব না।” তিনি আরও উল্লেখ করেন, যেহেতু তিনি নিজে প্রতীকটি পাননি, তাই নির্বাচন কমিশন অন্য দলকে বরাদ্দ দিতে বাধা নেই। এনসিপির সঙ্গে তার আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লড়াই বিবেচনায় তাদের প্রতি সহমর্মী তিনি।

মান্নার এই পোস্ট ইতোমধ্যে এনসিপির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এনসিপি বলছে, এখন আর শাপলা প্রতীক বরাদ্দে কোনো আইনি বা রাজনৈতিক বাধা রইলো না। তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসির উদ্দিন বলেছিলেন, শাপলা প্রতীক নিয়ে আগে নাগরিক ঐক্য আবেদন করেছিল। সে কারণেই বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন হচ্ছে। তবে মান্নার অবস্থান স্পষ্ট হওয়ার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
২৪০ বার পড়া হয়েছে