ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঐক্য না থাকলে আবারও স্বৈরাচারের উত্থান ঘটতে পারে: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, জনগণই বিএনপির শক্তির মূল ভিত্তি। তাই জনগণের চাহিদা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান মনে করিয়ে দেন, স্বাধীনতার পর দেশে এক সময় স্বৈরশাসক ক্ষমতায় বসেছিল। যদি গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না হয়, তাহলে লুকায়িত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিতে পারে। এজন্য দেশের উন্নয়ন ও পুনর্গঠনে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, দমন-নিপীড়নের শিকার হয়েছে এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছে। এখন দেশের পুনর্গঠনের সময় এসেছে, আর এর জন্য ঐক্য অপরিহার্য।

গত ১৬ বছরে দেশ ‘ডাকাতের দখলে’ ছিল বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, “এখন জনগণের কাছে যেতে হবে, প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে। কীভাবে দেশকে নতুনভাবে গড়ে তোলা যায়—সে বার্তা সর্বস্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে হবে।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
২০৪ বার পড়া হয়েছে