ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কলকাতার পত্রিকায় প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকারকে ভুয়া বলছে বিএনপি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারতের কলকাতাভিত্তিক বাংলা দৈনিক ‘এই সময়’-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত এক সাক্ষাৎকারকে সম্পূর্ণ ভুয়া ও মনগড়া বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দলের সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ শিরোনামে যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।

বিএনপির অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে তাদের দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ওই ভুয়া সাক্ষাৎকার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি ও সংশয় ছড়ানোর চেষ্টা চলছে। তবে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষ ও বিএনপির কর্মীরা এই ধরনের অসত্য প্রতিবেদনে প্রভাবিত হবেন না।

দলটি জোর দিয়ে জানিয়েছে, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত এ ধরনের বিভ্রান্তিকর তথ্য গ্রহণযোগ্য নয় এবং তারা এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
২২৬ বার পড়া হয়েছে