ঢাকা ০৬:২০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

কলকাতার বিশৃঙ্খলার পর হায়দরাবাদে মেসির মোহ, সামনে মুম্বাই ও দিল্লি সফর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ভারত সফরের শুরুতে কলকাতায় অপ্রত্যাশিত বিশৃঙ্খলার অভিজ্ঞতার পর হায়দরাবাদে একেবারেই ভিন্ন পরিবেশে হাজির হলেন লিওনেল মেসি। রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে সুচারু আয়োজন ও শান্তিপূর্ণ পরিবেশে দর্শকদের সঙ্গে সময় কাটিয়ে মুগ্ধ হন আর্জেন্টাইন তারকা ও তার সতীর্থরা।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দরাবাদে পৌঁছান বিশ্বকাপজয়ী এই ফুটবল মহাতারকা। কলকাতার ঘটনার বিপরীতে এখানে মেসিকে ঘিরে দেখা যায় শৃঙ্খলিত ও আনন্দঘন আবহ, যা উপস্থিত দর্শকদের জন্য হয়ে ওঠে এক ভিন্নধর্মী বিনোদন।

স্টেডিয়ামে স্বল্প সময়ের উপস্থিতিতেই সমর্থকদের উচ্ছ্বসিত করেন মেসি। বাঁ পায়ের নিখুঁত শটে একাধিকবার বল গ্যালারিতে পাঠিয়ে দর্শকদের করতালি কুড়ান তিনি। পাশাপাশি হাত নেড়ে শুভেচ্ছা জানান উপস্থিত ভক্তদের।

‘গোট ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো ডি পলকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে আসেন মেসি। সে সময় মাঠে চলছিল একটি প্রদর্শনী ম্যাচ, যেখানে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও অল্প সময়ের জন্য অংশ নেন। ভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করার পর মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে করমর্দন, অটোগ্রাফ দেওয়া এবং ছবি তোলায় ব্যস্ত সময় কাটান মেসি।

রেভান্ত রেড্ডি, সুয়ারেস ও ডি পলের সঙ্গে বল আদান-প্রদান করেন আর্জেন্টাইন অধিনায়ক। দুবার বল জালে পাঠান তিনি। খুদে ফুটবলারদের সঙ্গেও কিছুটা সময় কাটাতে দেখা যায় এই তারকাকে। ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেসি।

সংক্ষিপ্ত বক্তব্যে মেসি বলেন, হায়দরাবাদে থাকতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং উপস্থিত সবাইকে ভালোবাসার জন্য ধন্যবাদ জানান। রদ্রিগো ডি পল বলেন, এটি তাদের জন্য একটি স্মরণীয় সন্ধ্যা এবং দর্শকদের ভালোবাসা তাদের অনুপ্রেরণা জুগিয়েছে। ভবিষ্যতে আবার বিশ্বকাপ জয়ের আশাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পরে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় মেসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও রাহুল গান্ধীকে আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি উপহার দেন। এরপর স্টেডিয়াম ত্যাগ করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

উল্লেখ্য, এর আগে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে মেসির উপস্থিতিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অল্প সময় অবস্থানের পর তিনি চলে গেলে দর্শকদের একাংশ ভাঙচুরে জড়িয়ে পড়ে। ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত হয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুঃখ প্রকাশ করে তদন্তের ঘোষণা দেন এবং উদ্যোক্তা শতদ্রু দত্তকে পুলিশ আটক করে।

হায়দরাবাদ পর্ব শেষে মুম্বাই ও দিল্লি সফরের মধ্য দিয়ে মেসির ভারত সফর শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে