ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান Logo দোকানপাট খোলা রাখার সময় বাড়ল, নতুন সময় ঘোষণা

কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি তুলার গুদামে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (৫ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে পুলেরঘাট বাজারের পাশের মাইজহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, পল্লী বিদ্যুতের সাবস্টেশনের কাছে অবস্থিত শামীম ও নিজাম উদ্দিনের মালিকানাধীন গুদামে হঠাৎ আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গুদামে থাকা তুলা জ্বলে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোর্শেদ জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গুদামে থাকা তুলা সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
৭ বার পড়া হয়েছে