ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা জামায়াতে আমিরের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনা হবে। তিনি বলেন, নারী সমাজকে নিয়ে অনেক ভুল ধারণা ছড়ানো হয়— অভিযোগ করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘরে বন্দি করে রাখবে। “কিন্তু এত তালা কেনার টাকা আমাদের কোথায়?”— প্রশ্ন তোলেন তিনি।

যুক্তরাষ্ট্র সফররত অবস্থায় নিউইয়র্কে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকানস—এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বক্তব্য রাখেন জামায়াতের এই নেতা।

ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের সমাজের মায়েরা সন্তান জন্ম দিয়ে লালন-পালন করছেন, পাশাপাশি তারা কর্মক্ষেত্রেও সমানভাবে দায়িত্ব পালন করছেন। নারী ও পুরুষের জন্য সমান ৮ ঘণ্টা কর্মসময় নারীদের প্রতি অন্যায়।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমরা ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা হ্রাস করা হবে, যাতে তারা পরিবার ও পেশা উভয় ক্ষেত্রেই ভারসাম্য রাখতে পারেন।”

এছাড়া তিনি জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার নিয়ে মন্তব্য করে বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই সেই ঘটনার দৃশ্যমান রায় দেখতে চায় দেশের মানুষ। ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, এসব মামলার ন্যায়ভিত্তিক নিষ্পত্তি নিশ্চিত করতে হবে বলেও মত দেন তিনি।

একইসঙ্গে তিনি জানান, জামায়াত ক্ষমতায় এলে দেশে বিনিয়োগ বৃদ্ধির পরিবেশ তৈরি করা হবে, যাতে অর্থনীতি আরও গতিশীল হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
৯৪ বার পড়া হয়েছে