ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

খাগড়াছড়িতে অবরোধ প্রত্যাহারের ঘোষণা জুম্ম ছাত্র-জনতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিতের পর এবার তা পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটি তাদের ফেসবুক পেজে এই ঘোষণা প্রকাশ করে।

তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আট দফা দাবির আংশিক বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত রেখে অবরোধ পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খাগড়াছড়ি জেলায়। এরই প্রেক্ষিতে চারদিনব্যাপী অবরোধ শুরু হয়, যা পরে ৩০ সেপ্টেম্বর রাতে সাময়িকভাবে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

তবে সহিংস ঘটনার পর খাগড়াছড়ি সদর ও গুইমারায় এখনো জারি রয়েছে ১৪৪ ধারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংঘটিত ঘটনাগুলো তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে, গুইমারায় ১৪৪ ধারা ভঙ্গ, হামলা, অগ্নিসংযোগ ও তিনজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা করেছে পুলিশ। একইসঙ্গে, খাগড়াছড়ি সদরে সংঘটিত সহিংসতার অভিযোগেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণের অভিযোগকে ইস্যু বানিয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চলছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
৮৩ বার পড়া হয়েছে