ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে অসহায়দের মাঝে ছাত্রদলের খাবার বিতরণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে সিলেটের আম্বরখানা, চৌহাট্টা ও দরগা মহল্লা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার রাতে পথচারী, শ্রমজীবী, রিকশাচালকসহ সুবিধাবঞ্চিত মানুষের হাতে এসব খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমীন, সিলেট সরকারি আলিয়া মাদরাসা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক পাবেল চৌধুরী, কানাইঘাট পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুর রহমান আবির, মহানগর ছাত্রদল নেতা তারেক আহমেদ জয়, ল কলেজ ছাত্রদল নেতা ফারুক আহমেদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষের আত্মার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। আমরা তার সুস্থতার জন্য দেশের সকল মানুষের কাছে দোয়া চাইছি।”

সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপোষহীন গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। তার দ্রুত সুস্থতা কামনায় আজ আমরা গরিব-দুঃখী ও শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। তাদের কাছে দোয়া চেয়েছি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

এ সময় ছাত্রদল নেতা আনিসুর, বাহার, সোহেল, সাইয়ান, রাব্বি, তাওহীদ, ইমাদ, সারোয়ার হোসেন সুজন, সাইফুল বারী, কাউসার আহমেদ, মামুন, ফয়সাল আহমদ, মোমেন আহমেদ, তোফায়েল আহমেদ শুভ, বিজয় সরকার, সৌরভ, সোহেল রানা, রানা মুন্সী, আহমেদ মুসা, অভি, রাকিব, তোফাজ্জল বারী শামীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
৭৫ বার পড়া হয়েছে