ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষিত হলেন ব্যবসায়ী কৃষ্ণ নন্দী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে জামায়াত প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মী সভায় তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

মনোনয়ন পাওয়ার বিষয়টি কৃষ্ণ নন্দী নিজে এবং স্থানীয় জামায়াতের একাধিক নেতাকর্মী নিশ্চিত করেছেন। এর আগেই গত সপ্তাহে তাকে এই আসনে প্রার্থী করার সম্ভাবনা নিয়ে এলাকায় আলোচনা চলছিল। তিনি বর্তমানে জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। তার বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায়, যেখানে তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। অতীতে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। দলটির বিভিন্ন সভা ও সমাবেশে বক্তব্য দিতে এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে তাকে নিয়মিত দেখা গেছে।

প্রার্থী হওয়া বিষয়ে যমুনা টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণ নন্দী জানান, “জামায়াত প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী হিসেবে আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আমার নাম ঘোষণা করা হয়েছে।”

তিনি নির্বাচনে জয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জানিয়েছেন যে আগামীকাল থেকেই তিনি মাঠে নেমে প্রচারণা চালাবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫২:১২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে