ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গরুর হাটে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জয়পুরহাট জেলার বিভিন্ন উপজেলায় গরুর হাট ইজারার নামে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৫ জুন) ১১ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে জেলার ক্ষেতলাল উপজেলার ফুলদিঘী পশুর হাটে অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে সেনাবাহিনীর সদস্যরা অতিরিক্ত টাকা আদায়কারী চক্রকে চিহ্নিত করেন এবং তৎক্ষণাৎ ভুক্তভোগী অন্তত ৫০ জন ক্রেতার মধ্যে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত প্রদান করেন।

এসময় হাটে উপস্থিত লোকজন সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান। সেনাবাহিনীর অভিযানের ফলে হাটে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরে আসে বলে জানান স্থানীয়রা।

হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
২২৩ বার পড়া হয়েছে