ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

গ্রামকে বঞ্চিত রেখে ঢাকার উন্নয়ন অর্থবহ হবে না: ড. মঈন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গ্রামকে বঞ্চিত রেখে ঢাকার উন্নয়ন অর্থবহ হবে না: ড. মঈন।

গ্রামকে বঞ্চিত রেখে রাজধানীকে তিলোত্তমা করলে অর্থনৈতিক উন্নয়ন অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কাপাসিয়ার উলুসারায় মাস্টার বাড়িতে স্থানীয়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘বিগত সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু মানুষের সত্যিকারের উন্নয়ন হয়নি। গ্রামীণ মানুষ অবহেলিত ছিল। দেশের সামগ্রিক উন্নয়ন করতে হলে সবার আগে গ্রামের উন্নয়নে পদক্ষেপ নিতে হবে। নইলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
 
এ সময় রাজনীতিবিদদের দুর্নীতিপরায়ণ মানসিকতা পরিহারের আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
 
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে গ্রামীণ অবকাঠামোতে জোর দিয়েছিল। আমি পরিকল্পনা মন্ত্রী থাকাকালে গ্রামের দিকে জোর দিয়েছি। গ্রামকে নষ্ট করা যাবে না। তার প্রকৃতিকে ধরে রাখতে হবে। একটি গাছ কাটলে ১০টি গাছ রোপণ করতে হবে।’
 
স্থানীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে ড. মঈন বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে। তাদের সঠিক মূল্যায়ন করতে হবে। মানুষ ভুল করে নেতৃত্বের দায়িত্বশীলতার অভাবে। কিছু নেতা লোভ লালসা বিত্ত বৈভবের আশায় লুটপাট করে দেশকে ধ্বংস করেছে। এসব নেতিবাচক পথ পরিহার করে সঠিক পথে আসতে হবে।’
 
একই দিন বিকেলে গাজীপুরের কালিগঞ্জের বরাইয়া পশ্চিমপাড়া  গ্রামে হতদরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন আব্দুল মঈন খান।
 
এ সময় তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে আসিনি। গ্রামে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। উপহার হিসেবে আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। শীতে আপনাদের কাজে লাগবে।’ 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
২৬২ বার পড়া হয়েছে