ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

চট্টগ্রামে আইনজীবী হত্যার ১০ আসামি বিস্ফোরক মামলাতেও গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী হত্যার ১০ আসামি বিস্ফোরক মামলাতেও গ্রেফতার।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১০ আসামিকে বিস্ফোরক আইনের আরেক মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আসামিরা হলেন– চন্দন দাস, রুমিত দাস, বিশাল দাস, রাজীব ভট্টাচার্য, আমান দাস, নয়ন দাস, গগন দাস, দুর্লভ দাস, সুমিত দাস ও মনু দাস।

আদালত সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর আইনজীবীদের ওপর হামলা, মারধর, আদালত প্রাঙ্গণে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ১১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় পাঁচশ জনের বিরুদ্ধে নিহত আইনজীবী আলিফের ভাই জানে আলম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

এছাড়া, ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন আলিফের বাবা। এছাড়া, পুলিশের উপর হামলা ও কাজে বাধা দেয়ার অভিযোগে ৩টি পৃথক মামলা দায়ের করা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করে তার অনুসারীরা।

একপর্যায়ে আদালতের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষ হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
১৪৮ বার পড়া হয়েছে