ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

চানখারপুলে গণহত্যা: কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চানখারপুলে গণহত্যা: কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

রাজধানীর চানখারপুলে ৫ আগস্টে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।

তিনি বলেন, ‘শাহবাগ থানার মামলায় গ্রেফতার আসামি পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেফতার দেখাতে আজ আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি শেষে তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী ২৩ জানুয়ারি উক্ত মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আন্দোলনে চানখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে বা কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি করতে দেখা যায়। 
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে