ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

চালের দাম নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ানোর তাগিদ উপদেষ্টার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চালের দাম নিয়ন্ত্রণে সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ানোর তাগিদ উপদেষ্টার।

খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দেশে চালের দাম সহনীয় থাকবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, খাদ্য মন্ত্রণালয়ের সব সমস্যা চিহ্নিত করে সে চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখতে হবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগ প্রশংসনীয়। খাদ্যের মজুত বাড়ানো অন্তর্বর্তী সরকারের লক্ষ্য।
 
গত ৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দিয়ে উপদেষ্টা বলেন, বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
 
চালের দাম বৃদ্ধির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, খাদ্য মন্ত্রণালয়ের আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।
 
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে