ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চিকিৎসকদের আপডেট—অবস্থান অপরিবর্তিত বেগম জিয়ার শারীরিক অবস্থা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় এখনও কোনো পরিবর্তন আসেনি। মেডিকেল বোর্ড জানিয়েছে, তার স্বাস্থ্য অবনতির দিকে না গেলেও স্থিতিশীল রয়েছে। শারীরিকভাবে ভ্রমণ উপযোগী না হওয়ায় এখনো তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়নি, ফলে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে এভারকেয়ার হাসপাতালেই।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাসপাতালের বাইরে আগের মতো বিএনপি নেতাকর্মীদের ভিড় দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল অপেক্ষাকৃত শিথিল।

সাবেক প্রধানমন্ত্রীর শরীরের বর্তমান অবস্থার ওপর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চলছে। রোববার (৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যান করা হয় এবং রিপোর্ট স্বাভাবিক আসে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা আগেই জানিয়েছিলেন—তার স্বাস্থ্য ভ্রমণের উপযোগী হয়নি বলে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া আপাতত সম্ভব নয়। যদিও শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে তাকে যুক্তরাজ্যে নেয়ার প্রস্তুতি সম্পন্ন ছিল। এ সময় লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান; তিনি প্রতিদিন দু’বার হাসপাতালে গিয়ে শাশুড়ির খোঁজ নিচ্ছেন। পাশাপাশি, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও টানা ১৭ দিন ধরে তার সঙ্গে রয়েছেন।

গত শনিবার (৬ ডিসেম্বর) মেডিকেল বোর্ড জানিয়েছিল, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তিনি ভ্রমণের উপযোগী হলেই বিদেশে নেওয়া হবে।

৮০ বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের নানা জটিল সমস্যায় আক্রান্ত। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে