ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চীন বাংলাদেশকে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভে অংশগ্রহণের আমন্ত্রণ দিয়েছে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চীন বাংলাদেশকে তাদের গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই)–এ অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে, যার লক্ষ্য একটি ন্যায়সংগত ও আরও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলা।

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এই আমন্ত্রণ জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে গত সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে। এ বৈঠকে উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, সরাসরি সহযোগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

পরদিন, ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ঢাকায় চীনা দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

জিজিআই হলো চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের একটি উদ্যোগ, যার উদ্দেশ্য বৈশ্বিক শাসন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জগুলোর কার্যকর সমাধান উপস্থাপন করা। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়ে চলছে। তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে চীন আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জিজিআই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সময়োপযোগী উল্লেখ করেন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাৎপর্যপূর্ণ হিসেবে মূল্যায়ন করেন। তিনি চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশাও পুনর্ব্যক্ত করেন, যা উভয় দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
২২০ বার পড়া হয়েছে