ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান বলেছেন, আওয়ামী লীগের সময় কোনো ক্ষেত্রেই জবাবদিহি ছিল না। কিন্তু আমরা দেশে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাইছি। চেয়ারম্যান থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাইকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে বিভাগীয় কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি একটি জনমুখী দল এবং দলটির নেতাকর্মীরাও জনবান্ধব। আমরা শিগগিরই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসতে চাইছি। স্বৈরাচারকে বিদায় করার পেছনে দেশের সব শ্রেণী পেশার মানুষের ভূমিকা রয়েছে। এটি ভোলা যাবে না। এখন জনগনের আস্থা ধরে রাখতে সবাইকে নিয়ে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি একটি স্বাধীন নির্বাচন চায়। সেই নির্বাচনের ফল যাই হোক তা বিএনপি মেনে নেবে। জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, দেশীয় চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন করতে হবে। তাহলেই রোগীরা বিদেশে যাবে না। এ সময় রোগীদের আস্থা অর্জনে ডাক্তারদের আহ্বানও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
১৭২ বার পড়া হয়েছে