ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল-ডর্টমুন্ডসহ আরও যাদের খেলা আজ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগ: রিয়াল-ডর্টমুন্ডসহ আরও যাদের খেলা আজ।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি ও য়্যুভেন্টাসের মতো জায়ান্টরা। রাত ১টায় রিয়ালের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড, একই সময়ে আর্সেনাল আতিথ্য দেবে শাখতার দোনেস্ককে। য়্যুভেন্টাসের প্রতিপক্ষ স্টুটগার্ড আর পিএসজির প্রতিপক্ষ পিএসভি আইনদোভেন।

নতুন ফরম্যাটের এবারের চ্যাম্পিয়নস লিগ ক্যাম্পেইনের শুরুটা প্রত্যাশিত হয়নি রিয়াল মাদ্রিদের। দুই ম্যাচে ১ জয় আর ১ হারের স্বাদ পাওয়া রিয়ালের সামনে জার্মান বাধা। বরুশিয়া ডর্টমুন্ডকে সান্টিয়াগো বার্নাবুতে আতিথ্য দেবে আনচেলোত্তির দল। শক্তি, সামর্থ্য, ঐতিহ্য, সবকিছুর বিচারে এই ম্যাচে ফেভারিট রিয়াল। দলটির মূল সমস্যা রাইট ব্যাক কারভাহালের ইনজুরি। আপাতত লুকাস ভাস্কেসই এই পজিশনে ভরসা রিয়ালের। তবে ডর্টমুন্ডসহ পরের ম্যাচ গুলোতে দলের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের কাছে আরও গোল চান রিয়াল কোচ আনচেলোত্তি।

বরুশিয়া ডর্টমুন্ডের ফর্মটা দুর্দান্ত যাচ্ছে। চ্যাম্পিয়নস লিগের এবারের ক্যাম্পেইনের প্রথম ম্যাচে সেলটিককে ৭-১ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে দলটি।

ইমিরেটস স্টেডিয়ামে রাতে আর্সেনাল আতিথ্য দেবে শাখতার দোনেস্ককে। পিএসজিকে হারিয়ে ভালোভাবেই এবারের ক্যাম্পেইন শুরু করেছিলে আরতেতার দল। তবে দ্বিতীয় ম্যাচে আটালান্টার বিপক্ষে গোল শূন্য ড্র করে ধাক্কা খেয়েছে গানাররা। তাইতো শাখতারের বিপক্ষে জয় ভিন্ন কিছু চায় না আর্সেনাল। তবে এই ম্যাচে ইনজুরিতে চার ফুটবলারের সার্ভিস পাচ্ছে না লন্ডনের ক্লাবটি। অধিনায়ক মার্টিন ওডেগাড আর জুরিন টিম্বারকে সবচেয়ে বেশি মিস করবে দলটি। জেসুস, ট্রোসার্ড, মার্টিনেলিরা সামর্থ্যের সেরাটা দিলে ঘরের মাঠে জয় পাওয়ার দৌঁড়ে ফেভারিট গানাররাই।

রাতে আরেক ম্যাচে জার্মান ক্লাব স্টুটগার্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে য়্যুভেন্টাস। প্রথম দুই ম্যাচেই জয় তুলে টেবিলের ৭ নম্বরে আছে দলটি।

ডাচ ক্লাব পিএসভির বিপক্ষেও ফেভারিট ফরাসি ক্লাব পিএসজি। এক হার আর এক জয়ে মিশ্রভাবে টুর্নামেন্ট শুরু করেছে প্যারিসের ক্লাবটি। হাকিমি, ডেম্বেলে, ভিতানহা, আসেনসিওরা সেরা ছন্দে থাকলে জয়টা সহজেই আসার কথা পিএসজির জন্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
১৫১ বার পড়া হয়েছে