ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

জনসচেতনতা বাড়াতে গুলশানে ডিএমপির ‘নো হর্ন, নো ডাস্ট’ কর্মসূচি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

শব্দ ও ধুলাদূষণ কমাতে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এক মিনিটের প্রতীকী নীরবতা পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। ‘নো হর্ন, নো ডাস্ট’ শীর্ষক এ উদ্যোগটি অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে গুলশান-২ এলাকার গুরুত্বপূর্ণ মোড়ে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি চলাকালে গুলশান-২ ক্রসিংয়ের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—চারদিকের ট্রাফিক সিগন্যাল একযোগে লাল রাখা হয়। এ সময় সেখানে উপস্থিত চালকদের গাড়ি থেকে নেমে এক মিনিট নীরবতা পালনের অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে চালকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং পূর্বপ্রস্তুত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। প্ল্যাকার্ডে ‘নো হর্ন, নো ডাস্ট’ বার্তা তুলে ধরা হয়, যা অতিরিক্ত হর্ন ব্যবহার বন্ধ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানায়।
ডিএমপি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মূলত এটি ছিল একটি প্রতীকী আয়োজন, যার মাধ্যমে সড়ক ব্যবস্থাপনা, পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে চালক ও পথচারীদের সচেতন করার চেষ্টা করা হয়।
কর্মসূচিতে গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রায় ১৫০ জন ট্রাফিক সহায়তাকারী এ উদ্যোগে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৭৪ বার পড়া হয়েছে