ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ না দেওয়ার বিষয়টি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে আলোচনা শুরু হয় গত ৯ ডিসেম্বর। ওই দিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জামায়াত আমির একটি গণমাধ্যমের জরিপের প্রসঙ্গ তুলে ধরে ইসলামী আন্দোলনের ভোটপ্রাপ্তির হারকে ‘শূন্য দশমিক কিছু’ হিসেবে উল্লেখ করেন। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এটিকে চরমোনাই পীরের প্রতি অবমাননাকর মন্তব্য হিসেবে দেখা হয়। এ ঘটনার পর থেকেই দলটি জামায়াতের জোটের বাইরে বিকল্প রাজনৈতিক কৌশল নিয়ে ভাবতে শুরু করে বলে জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। সংবাদ সম্মেলনের মূল বিষয় ছিল—জামায়াতের জোটে না গিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত।
গাজী আতাউর রহমান বলেন, ওই বৈঠকের দিনই ইসলামী আন্দোলনের আমির আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, জামায়াতের উদ্দেশ্য হয়তো পুরোপুরি স্বচ্ছ নয়। পরে দেখা গেছে, তারা ওই জরিপের ওপরই নির্ভর করে অবস্থান নিয়েছে।
তবে একই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, জামায়াতের নেতৃত্বাধীন জোটে না থাকার অন্যতম কারণ হলো—জামায়াত ইসলামের মূল পথ থেকে বিচ্যুত হয়েছে বলে তাদের ধারণা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
৭৩ বার পড়া হয়েছে