ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

জামায়াত আমিরকে ঘিরে বিতর্কিত এক্স পোস্ট: ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রতিবাদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জামায়াতে ইসলামীর আমিরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি এক্স (সাবেক টুইটার) পোস্টকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নিজ ক্যাম্পাসে এ কর্মসূচি আয়োজন করে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুপুরের দিকে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত নেতাকর্মীরা জামায়াত আমিরের বক্তব্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর আবারও নারী বিষয়ে জামায়াতের পুরোনো দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছে। তারা বলেন, নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে পরে সেটিকে ‘হ্যাকিং’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করার কৌশল ছাড়া কিছু নয়।
ছাত্রদল নেতারা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—যারা সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই নারীদের অবমাননা করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা জানায় সংগঠনটি।
অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠুসহ অন্যান্য ছাত্রনেতারা বক্তব্য দেন।
তারা বলেন, কর্মজীবী নারীদের নিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামে প্রচারিত পোস্ট একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের মূল্যবোধের পরিপন্থী। এমন বক্তব্য সমাজকে মধ্যযুগীয় চিন্তাধারার দিকে ঠেলে দেওয়ার শামিল বলেও মন্তব্য করেন তারা।
সমাবেশ থেকে দাবি জানানো হয়, এ ঘটনার জন্য জামায়াত আমিরকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দাবি পূরণ না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৬৭ বার পড়া হয়েছে