ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা পেলেন ২৪৫ জন।

এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২৪৫ জন আহত যোদ্ধাকে দুই কোটি ৪১ লাখ টাকা দেয়া হয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে এ তথ্য জানিয়েছেন ছাত্র-জনতা অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এবং ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

তিনি ফেসবুকে লেখেন, গতকাল পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সিএমএইচ, বিএসএমএমইউ, নিটোর, চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সিআরপি সাভারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ২৪৫জন আহত যোদ্ধাকে ২কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷ এখন স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহত যোদ্ধাদের কাছে আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে৷

তিনি বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল, সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সাথে হতে দিতে চাই না ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি ৷

পাশাপাশি আগামী ৪ দিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহীদ পরিবারকে আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দেব।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আর সাধারণ সম্পাদক সারজিস আলম। আর আন্দোলনে নিহত মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তা। যাকে প্রথম বৈঠকে ফাউন্ডেশনের সেক্রেটারি করার সিদ্ধান্ত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
১৯১ বার পড়া হয়েছে