ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ Logo টানা ৩৭ দিন ইন্টারনেট বন্ধ, নজির গড়ল ইরান

জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ দিচ্ছে ঐকমত্য কমিশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

দীর্ঘ প্রস্তুতি শেষে জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ আজ সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশ হস্তান্তর করা হবে।

এর আগে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের ছয় সদস্য এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

সভায় অন্য সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলোকেও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ড. ইউনূস কমিশনের যাবতীয় তথ্য, অডিও–ভিডিও ও ছবি সংরক্ষণের গুরুত্বের কথাও তুলে ধরেন।

গত ১৭ অক্টোবর স্বাক্ষরিত জাতীয় জুলাই সনদে প্রথম দফায় বিএনপি–জামায়াতসহ ২৪টি দল সই করে, পরে গণফোরামও এতে যোগ দেয়। তবে এনসিপিসহ কয়েকটি বাম দল এখনো এতে স্বাক্ষর করেনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
৮৭ বার পড়া হয়েছে