ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

জ্ঞান ফিরে পেলেও সংকটমুক্ত নন নুর, গঠিত হয়েছে মেডিকেল বোর্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জ্ঞান ফিরে পেয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয়। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডা. জাহিদ রায়হান শনিবার (৩০ আগস্ট) এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

নুরের চিকিৎসা ব্যবস্থাপনার অংশ হিসেবে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করেছে। এই বোর্ড আজ তার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আলোচনায় বসবে। যদিও বোর্ডে কারা রয়েছেন, সে তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে, নুরকে দেখতে এসে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, নুরের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে, যার কারণে তিনি চোখ খুলতে পারছেন না। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ নেতা আবু হানিফ সাংবাদিকদের বলেন, হামলার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বহিরাগতরা এ তাণ্ডব চালায়। তিনি দাবি করেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে এবং তাদের খুঁজে বের করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
১৬১ বার পড়া হয়েছে