ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

টক শোতে আসলে কী বলেছিলেন সমন্বয়ক হাসিব?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টক শোতে আসলে কী বলেছিলেন সমন্বয়ক হাসিব?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে তার একটি বক্তব্যের জন্য শোকজ করা হয়েছে। আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এরপর থেকেই মূলত আলোচনা, আদতে কী বলেছিলেন হাসিব?

একটি বেসরকারি টেলিভিশনের টক শো’তে তিনি বলেছিলেন, বিপ্লব বা গণঅভ্যুত্থান যাই বলি না কেন, কোনো সাংবিধানিক আইন মেনে হয়নি, কোনো নিয়ম মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম, তাহলে বিপ্লব হতো না। যদি মেট্রোরেলে আগুন দেয়া না হতো বা যদি পুলিশদের না মারা হতো, তাহলে বিপ্লব এতো সহজে অর্জিত হতো না। এত সহজে ফ্যাসিবাদের পতনও করা যেত না। পৃথিবীতে যত বিপ্লবের ইতিহাস দেখবেন না কেন, সবই কিন্তু নিয়মের বাইরে গিয়ে হয়ে থাকে।

এমন বক্তব্যের পরেই তা ভাইরাল হয়। মূলত মেট্রোরেল এবং পুলিশের অংশটুকু নিয়ে আপত্তি জানান অনেকেই। তারই পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত তার সংগঠন থেকেও তাকে শোকজ করা হয়েছে।

যদিও এমন বক্তব্য ভাইরালের পর হাসিব কিছু গণমাধ্যমে নিজের বক্তব্য স্পষ্ট করেছিলেন। বলেছিলেন, টেলিভিশন টক শোতে সময় স্বল্পতার কারণে অনেক কিছু বলা যায় না। ওই অনুষ্ঠানেও সময়ের জন্যই নিজের বক্তব্য সংক্ষিপ্ত করতে হয়েছে। আর এতেই ভুল বোঝাবুঝি তৈরি হয়। যে বিষয়টি ছড়ানো হয়েছে, তা কখনই তিনি বলতে চাননি। যারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে, তারা আগে যদি একবার তার সঙ্গে কথা বলে নিতো, তাহলে এমন বিভ্রান্তি তৈরি হতো না বলেও মনে করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে