ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

টঙ্গীর আউচপাড়ায় সরকারি পুকুর ভরাটের দায়ে ভ্রাম্যমাণ আদালতের এক লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার আওতাধীন আউচপাড়া এলাকায় সরকারি মালিকানাধীন একটি পুকুর ভরাটের ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, ভবন নির্মাণের উদ্দেশ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও বিভিন্ন নির্মাণ বর্জ্য ফেলে পাশের খাস পুকুরটি ভরাট করা হয়েছে। এতে জলাধারটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির প্রকৃতি ও আয়তনও পরিবর্তিত হয়েছে বলে প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিনি মুচলেকা দিয়ে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জলাধার সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৪৫ বার পড়া হয়েছে