ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিভিন্ন গুঞ্জন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দেশটি।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়, বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি বিবৃতিতে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণে কোনো বাধা নেই। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।
এর আগে বিশ্বকাপে অংশগ্রহণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
সম্প্রতি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কট করতে পারে—এমন আলোচনা দেশটির গণমাধ্যমে চলছিল। এ প্রসঙ্গে আইসিসির ভূমিকা নিয়ে দ্বিচারিতার অভিযোগও তুলেছিলেন পিসিবি প্রধান।
দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর অবশেষে আজ পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৪:২১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
৫৯ বার পড়া হয়েছে