ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

ডিজিএফআই’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন কায়সার রশিদ চৌধুরী

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কায়সার রশিদ চৌধুরী। পদোন্নতির মাধ্যমে তাকে মেজর জেনারেল পদমর্যাদায় উন্নীত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার কাঁধে মেজর জেনারেলের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ডিজিএফআই’র প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ডিজিএফআই দেশের গুরুত্বপূর্ণ সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর একটি। নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী এখন সংস্থাটির সার্বিক কার্যক্রমের নেতৃত্ব দেবেন।
র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৫৮ বার পড়া হয়েছে