ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর তৎপরতা, এক ঘণ্টার মধ্যেই স্কুলছাত্র উদ্ধার Logo দেড় বছর পর ফের শুরু আগরতলা-ঢাকা-কলকাতা আন্তর্জাতিক বাস চলাচল Logo বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন আলী হোসেন ফকির Logo চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল দুজনের, দগ্ধ আরও সাত Logo  জনগণের শক্তিকেই মূল ভরসা করে বিএনপি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস নেই: মঈন খান Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ অনিয়ম তদন্তে হাইকোর্টের নির্দেশ Logo গরমের ঈদে আরামদায়ক পাঞ্জাবির চাহিদা, বাজারে রং-নকশায় নতুনত্ব Logo এনসিপি গঠন করল স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি Logo ভিনিসিউসকে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন ফুটবলার নিষিদ্ধ Logo ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ১১২ নির্বাচন কর্মকর্তার বদলি

ডিবির সাবেক প্রধান হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ মোট ১৮ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।

সোমবার, ১৮ আগস্ট তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারায় পলায়নের মতো শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায়, বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বরখাস্ত হওয়া এই ১৮ কর্মকর্তার মধ্যে রয়েছেন:

  • ৩ জন ডিআইজি
  • ৬ জন অতিরিক্ত ডিআইজি
  • ৪ জন পুলিশ সুপার
  • ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার
  • ১ জন সহকারী পুলিশ সুপার

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তাদের নাম:

  1. মোহাম্মদ হারুন অর রশীদ – অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি
  2. সঞ্জিত কুমার রায় – যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি
  3. রিফাত রহমান শামীম – অ্যাডিশনাল ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ
  4. কাজী আশরাফুল আজীম – পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ
  5. হাসান আরাফাত – অতিরিক্ত পুলিশ সুপার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার
  6. সৈয়দ নুরুল ইসলাম – ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা
  7. মো. আসাদুজ্জামান – পুলিশ সুপার, পুলিশ একাডেমি, সারদা
  8. মোহাম্মদ জায়েদুল আলম – অতিরিক্ত ডিআইজি, এপিবিএন
  9. মোহাম্মদ ফরিদ উদ্দিন – অ্যাডিশনাল ডিআইজি, পার্বত্য এপিবিএন
  10. শ্যামল কুমার মুখার্জী – অতিরিক্ত ডিআইজি, রাজশাহী রেঞ্জ
  11. আয়েশা সিদ্দিকা – পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি), রাজশাহী রেঞ্জ
  12. রাজন কুমার দাস – অতিরিক্ত পুলিশ সুপার, ৮ এপিবিএন, কক্সবাজার
  13. মির্জা সালাউদ্দিন – অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
  14. মো. হাবিবুল্লাহ দালাল – সহকারী পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা
  15. রাশেদুল ইসলাম – অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, বিএমপি, বরিশাল
  16. মো. মনিরুজ্জামান – অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা
  17. মো. আবু মারুফ হোসেন – উপ-পুলিশ কমিশনার, এটিইউ, ঢাকা
  18. মহা. আশরাফুজ্জামান – ডিআইজি (কমান্ড্যান্ট)

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বরখাস্তকালীন সময়ে এসব কর্মকর্তা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২২:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
১২৬ বার পড়া হয়েছে