ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

ঈদের ছুটি শেষ, মঙ্গলবার থেকে খুলছে অফিস-আদালত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি আজ শেষ হচ্ছে। ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠান আবারও কার্যক্রম শুরু করবে। টানা ছুটির পর রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য শহরে ধীরে ধীরে ফিরে আসবে কর্মচাঞ্চল্য।
ইতোমধ্যে ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকায় ফিরে আসছেন।
সোমবার ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। দীর্ঘ ছুটির কারণে এবারের যাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন অনেকে। প্রিয়জনদের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। জীবিকার প্রয়োজনে আবার নগরজীবনে ফেরার কথাও জানান যাত্রীরা। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।
গত শনিবার (২১ মার্চ) সারা দেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটি শেষে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি থাকায় অনেকে ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি থাকায় অনেক কর্মজীবী ১৭ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত দীর্ঘ ছুটি উপভোগ করছেন।
এ কারণে অফিস-আদালতে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। আগামী সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ দেশের কর্মজীবন স্বাভাবিক গতিতে ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২৮ বার পড়া হয়েছে