ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ঈদের দীর্ঘ ছুটিতে জমজমাট দেশের পর্যটন কেন্দ্রগুলো

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পবিত্র ঈদের ছুটিকে ঘিরে দেশের বিভিন্ন পর্যটন স্থানে বেড়েছে ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি। দীর্ঘ ছুটির সুযোগে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ঘুরতে বের হচ্ছেন, ফলে সারাদেশেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটকদের ঢল নেমেছে। নীল সাগরের আকর্ষণে সকাল থেকেই সৈকতসহ বিভিন্ন দর্শনীয় স্থানে সব বয়সী মানুষের ভিড় দেখা যাচ্ছে। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে এসব এলাকায় পর্যটকদের উপস্থিতি আরও চোখে পড়ার মতো ছিল। সংশ্লিষ্টদের ধারণা, এই ঈদ মৌসুমে প্রায় সাত লাখ পর্যটক কক্সবাজারে আসতে পারেন, যার ফলে কয়েকশ কোটি টাকার বাণিজ্য হতে পারে।
হোটেল ও মোটেল কর্তৃপক্ষ জানায়, টানা ছুটির কারণে পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং অধিকাংশ আবাসনই এখন প্রায় পূর্ণ। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী।
এদিকে, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটছেন পার্বত্য অঞ্চলের দিকে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটে ভিড় বাড়ছে। পাশাপাশি সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জেও পর্যটকদের আগমন বেড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
৩৮ বার পড়া হয়েছে