ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরমুজ প্রণালি সচল রাখতে সর্বোচ্চ উদ্যোগের আশ্বাস স্টারমারের Logo ২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে Logo রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র Logo কাউন্সিলের পর অবসরের ইঙ্গিত, মহাসচিব পদে পরিবর্তনের কথা জানালেন মির্জা ফখরুল Logo তেলের লাইনে ফেলে যাওয়া মোটরসাইকেল, ১২ দিনেও মেলেনি মালিকের সন্ধান Logo আর্থিক সম্পদ রক্ষায় জনতাকে সোচ্চার হওয়ার আহ্বান, পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বকেয়া টাকা নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ Logo ইকরার আত্মহত্যা মামলায় ১৭ মে’র মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ Logo বন্দিদের ওপর নির্যাতন নিয়ে ভয়াবহ অভিযোগ, ‘মৃত্যুই কামনা করেছিলাম’ Logo ছুটি শেষে ফটকে তালা, ওয়াশরুমে আটকে ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থার উন্নতি, পর্যবেক্ষণে চিকিৎসকরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
সোমবার (২৩ মার্চ) তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক বিভিন্ন সূচক ইতিবাচক সংকেত দিচ্ছে এবং ধীরে ধীরে তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন। তবে মস্তিষ্কজনিত জটিলতার কারণে পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। এ সময় তিনি দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করেন।
গত ১৫ মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, স্থানীয় সময় সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বিছানা থেকে চেয়ারে বসান, যা উন্নতির একটি ইতিবাচক লক্ষণ। তিনি ধীরে ধীরে কথা বলতেও সক্ষম হচ্ছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
তিনি আরও জানান, হাসপাতালে তার স্ত্রী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক তার পাশে রয়েছেন।
এর আগে, ১৩ মার্চ বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় চার ঘণ্টার সেই অস্ত্রোপচারের পর দুই দিন তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
২৯ বার পড়া হয়েছে