ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

ঢাকায় ১৫ দিনের সফর শেষে লন্ডনে ফিরলেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় টানা ১৫ দিন অবস্থানের পর লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে তিনি ধানমন্ডিতে বাবার বাসা থেকে বিমানবন্দরের পথে রওনা হন। এ সময় তার সঙ্গে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী ছিলেন না।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৫ ডিসেম্বর ঢাকায় আসেন ডা. জুবাইদা রহমান। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসা ও দেখভালে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তিনি লন্ডনে ফিরে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাদের কন্যা জায়মা রহমানের সঙ্গে একসঙ্গে ঢাকায় ফেরার কথা রয়েছে ডা. জুবাইদা রহমানের।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
৮২ বার পড়া হয়েছে