ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দাবিতে সায়েন্স ল্যাব মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের আন্দোলন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন ও রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীতে ফের সড়ক অবরোধে নেমেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে জড়ো হয়ে অবস্থান নেন।

এতে সায়েন্স ল্যাব মোড়সহ আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বিকল্প না থাকায় সাধারণ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। একই দাবিতে আজ দুপুর থেকেই টেকনিক্যাল মোড় ও পুরান ঢাকার তাঁতীবাজার এলাকাতেও অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ‘ব্লকেড’ কর্মসূচি অব্যাহত থাকবে। সাতটি সরকারি কলেজকে একীভূত করে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে দেরি হওয়ায় তারা এক দফা দাবিতে রাজপথে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার কঠোর অবস্থানের কথাও জানান শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৪৮ বার পড়া হয়েছে