ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ঢাবি ভর্তিতে কোটা নিয়ে কী সিদ্ধান্ত, জানালেন উপাচার্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ঢাবি ভর্তিতে কোটা নিয়ে কী সিদ্ধান্ত, জানালেন উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

শনিবার (২৫ জানুয়ারি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

উপাচার্য বলেন, ঢাবিতে ভর্তিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি বাদ দিয়ে সন্তান পর্যন্ত রাখা হয়েছে। কোটার অনুপস্থিতিতে মেধাবীরা ভর্তির সুযোগ পাবেন।
 
এদিন ঢাবি ক্যাম্পাসসহ দেশের ৮টি বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয় কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজ্যুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। পরীক্ষা শুরুর নির্দিষ্ট সময়ের অনেক আগেই লম্বা লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা, যাদের উপস্থিতিতে মুখোর হয়ে ওঠে ঢাবির বিভিন্ন অনুষদ ভবন। ঢাকার বাইরেও বিভাগীয় কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় ছিল পরীক্ষার্থীদের।
 
এবার ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে এতে অংশ নেন সোয়া লাখেরও বেশি শিক্ষার্থী। বেলা ১১টা থেকে শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত। অংশগ্রহণকারীরা বলছেন, এমসিকিউ তুলনামূলক সহজ হলেও কঠিন ছিল লিখিত অংশ।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
১৪৬ বার পড়া হয়েছে