ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তারিক সিদ্দিকীর কন্যা বুশরার আয়কর নথি জব্দে আদালতের নির্দেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর তারিক সিদ্দিকীর মেয়ে বুশরা সিদ্দিকীর আয়কর সংক্রান্ত নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস. এম. রাশেদুল হাসান আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, বুশরা সিদ্দিকী দুদকের একটি মামলার আসামি এবং মামলাটি তদন্তাধীন। তদন্তে দেখা যায় তিনি কর সার্কেল-১৭৪, কর অঞ্চল-ঢাকা, ০৮ এর একজন আয়করদাতা। আইন অনুযায়ী তার দাখিলকৃত আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথি সংগ্রহে আদালতের নির্দেশ প্রয়োজন। তাই মূল নথি জব্দ এবং তদন্তের সুবিধার্থে সত্যায়িত অনুলিপি প্রদানের নির্দেশনা চাওয়া হয়।

এর আগে গত ২৯ এপ্রিল একই আদালত তারিক সিদ্দিকীর মেয়ে বুশরা সিদ্দিকীসহ পরিবারের আট সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০৩:২১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
১১৪ বার পড়া হয়েছে