ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে এখনো অন্তর্বর্তী সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ হোসেন জানান, তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি আবেদন করলেই প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে দল বা পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত এলে সরকার তার ব্যবস্থা করবে।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও তিনি চিকিৎসা নিতে সক্ষম আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জনগণকে গুজব ছড়ানো বা গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে ধৈর্য্য ধরার অনুরোধ করেন।

গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে সেখানেই ভর্তি করা হয়। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন জটিল অসুস্থতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
১২৯ বার পড়া হয়েছে